Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় মানবিক সহায়তায় অগ্রগতি হলেও ভয়াবহ সংকট রয়ে গেছে : জাতিসংঘ

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১৫ am ০৮, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিশ্ব
A A
0

গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছুটা অগ্রগতি হলেও এখনো ভয়াবহ সংকট বিরাজ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের অবরোধ ও সীমিত প্রবেশপথের কারণে খাদ্য, পানি ও ওষুধসহ জরুরি সরঞ্জাম সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “যুদ্ধবিরতির পর ত্রাণ সহায়তা জোরদারে কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু মানুষের তীব্র চাহিদা এখনো পূরণ হয়নি। সহায়তা প্রবেশে নানা বাধা এখনো রয়ে গেছে।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় প্রায় ৩৭ হাজার মেট্রিক টন ত্রাণ (মূলত খাদ্যসামগ্রী) প্রবেশ করেছে। তবে এটি গাজার জনগণের মোট প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

এতে বলা হয়, বর্তমানে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে মাত্র দুটি রুট দিয়ে—আল কারারা বা কিসুফিম ও কারেম আবু সালেম (কেরেম শালোম) সীমান্ত। উত্তর গাজা বা মিসরের দিক থেকে সরাসরি কোনো রুট খোলা হয়নি। ফলে আন্তর্জাতিক সংস্থার কর্মীরাও মাঠ পর্যায়ে প্রবেশে বাধার মুখে পড়ছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দুর্ভিক্ষ ঠেকাতে সব সীমান্তপথ অবিলম্বে খুলে দিতে হবে, যাতে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো যায়। সংস্থাটি আরও জানায়, উত্তরাঞ্চলের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে ইসরায়েল এখনো কোনো যুক্তিসংগত ব্যাখ্যা দেয়নি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষকে খাদ্যসামগ্রী সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি এখনও জীবন-মৃত্যুর দৌড়ে রয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

Tags: জাতিসংঘ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম