Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার আটক

Tanazzina TaniabyTanazzina Tania
৩:০২ pm ২৬, সেপ্টেম্বর ২০২৫
in আইন ও আদালত
A A
0
মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক:
সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও ও কাওরানবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে। এমনকি ওই ঝটিকা মিছিলের একদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসি–ফ্রিজ শ্রমিকদের নিয়ে তিনি গোপন বৈঠকও করেন। এর আগেও আওয়ামী লীগের নানা কর্মসূচির আগে শ্রমিকদের অধিকার আদায়ের নামে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আসাদুজ্জামানের নির্দেশে দেলোয়ার শ্রমিকদের ঢাকায় জড়ো করেছিলেন। যা একাধিক গণমাধ্যমে উঠে এসেছে।
তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আজ সারাদিনে তেজগাঁও থানা পুলিশ দেলোয়ারসহ মোট ৮৮ জনকে আটক করেছে। দেলোয়ারের বিষয়ে মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”
দেলোয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে আগে থেকেই। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রায় সব আন্দোলনেই দমন–পীড়নের নেতৃত্ব দিয়েছেন তিনি। সহযোগী আলাউদ্দিন বাবুকে নিয়ে বিভিন্ন সময় হামলাও চালিয়েছেন। রামপুরা থানায় জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দুটি মামলায় তার নাম এসেছে।
পারিবারিকভাবেও দেলোয়ার রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা আবদুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় টেম্পু স্ট্যান্ডকে ঘিরে তার বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ ছিল।
দেলোয়ার শ্রমিকলীগ নেতা শাহাবুদ্দিনের হাত ধরে ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করেন। পরে এসি–ফ্রিজ সিন্ডিকেটে হয়ে ওঠেন প্রভাবশালী। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট পরিবেশ অধিদপ্তরকে ব্যবহার করে কোটি কোটি টাকা লুট করেছে। এমনকি জাতিসংঘের অনুদানের অর্থও আত্মসাৎ করেছে তারা।
নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে বাজারে ছড়িয়ে দেয়ার পেছনেও এই সিন্ডিকেটের হাত রয়েছে। এতে দেশের নানা জায়গায় অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে সিন্ডিকেট, আন্দোলন দমন এবং রাজনৈতিক নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম