Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ২০, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

মো:দিল,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার (আজ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম খান।

মামলার এজাহারে কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা মুফতি আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়া জেলায় আয়োজিত একটি ইসলামী ওয়াজ মাহফিলে বক্তৃতাকালে মুফতি আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বক্তৃতায় তিনি আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ওই বক্তব্যের একটি ভিডিও তাৎক্ষণিকভাবে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে জনসমক্ষে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে তাঁর সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল।

এ বিষয়ে আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আদেশ দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম