এম.শাহীন আল আমীন, জামালপুর, উত্তর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ ডিবি-২ এর সদস্যরা মদসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্দে থানায় নিয়মিত মামলা হয়েছে। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর অফিসার ইনচার্জ রুহুল আমীন।
জানা যায়, ডিবি পুলিশের একটি টিম বকশীগঞ্জ উপজেলা মোড়ে অভিযান চালিয়ে উত্তর কামারপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে মঞ্জুরুল (৩৫) ও আব্দুল হালিমের ছেলে গোলাম মোস্তফা বুল বুল(৫৬)কে ২ বোতল বিদেশী মদসহ আটক করে।
এব্যাপারে ডিবি-২ এর অফিসার ইনচার্জ রুহুল আমীন জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

