নবীন মাহমুদ:
ঝালকাঠির রাজাপুরে (৮ ডিসেম্বর)সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি ১ (রাজাপুর – কাঠালিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়েজুল হকের নেতৃত্বে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে আসার নামাজ পরে রাজাপুর মডেল জামেমসজিদ সামনে থেকে জামায়েত ইসলামের দাঁড়িপাল্লার অনুসারীরা এক বিশাল মিছিল বের করে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে এসে পথসভা করেন ড. ফয়েজুল।
এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ফরিদুল হক,রাজাপুর উপজেলা জামায়াতের সভাপতি কবির হোসেন।
এসময় বক্তারা বলেন রাজাপুরে আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। রাজাপুরে কোন স*ন্তা**সী* আস্তানা হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

