Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে বাল্য বিবাহ প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৩:৫০ pm ০৮, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
সউদ আব্দুল্লাহ,কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূলে সরকারি ও সামাজিক বিভিন্ন পর্যায়ের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়।
সকালেই কর্মশালার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি একটি জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে বাল্য বিবাহের কুফল,আইনি বিধান এবং তা প্রতিরোধে প্রশাসন ও সমাজের ভূমিকা তুলে ধরেন। তারা জানান, আইন সম্পর্কে সঠিক জ্ঞান ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে বাল্য বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহফুজা খাতুন। তিনি বাল্য বিবাহের সামাজিক, মানসিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কীভাবে মাঠপর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সকল নিকাহ রেজিস্ট্রার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষার্থী, সংবাদকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা কর্মশালার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে নিজেদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে নতুন করে সচেতন হন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম