Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ২৪, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
 চাইথোয়াইমং মারমা
স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি):

‎আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি রাজস্থলী  উপজেলায় ভোটগ্রহণে দায়িত্বরত  কর্মকর্তাদের নিয়ে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে  উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তারা অংশগ্রহণসহ উপস্থিত ছিলেন।
‎এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার নাজমা আশরাফী।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার। এ সময় অন্যানের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ডিএসবি)  জসিম উদ্দিন চৌধুরী পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ)  আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া প্রমুখ।
‎কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ব্যালট ও ভোট উপকরণ ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র্ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সমস্যা মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় ‎বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
‎কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে ১৩ জন প্রিজাইডিং,৪৮ সহকারি প্রিজাইডিং ও ৯৭ জন পোলিং এজেন্ট নির্বাচনের দায়িত্ব পালন করবেন বলে জানা যায় ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম