Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার

Tanazzina TaniabyTanazzina Tania
১০:১৪ am ২৮, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট ওসমানীনগরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান বন্ধ রেখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ইবনে সিনা হাসপাতাল লিমিটেড, সিলেটের উদ্যোগে উপজেলার তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ব্যানারে ইবনে সিনা হাসপাতালের নাম থাকলেও, ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করে উপজেলা জামায়াতে ইসলামী।
সকাল ১০টায় দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা নায়েবে আমির এবং সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর ডা. আব্দুস ছালাম চৌধুরী, হেড অব মার্কেটিং এ.জি.এম. উবায়দুল হকসহ স্থানীয় জামায়াত নেতারা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পের বিষয়ে আগে কিছুই জানতেন না। নিয়মিত ক্লাস করতে এসে দেখেন শ্রেণিকক্ষগুলো চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত হচ্ছে। ফলে সেদিনের পাঠদান সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে তারা আগেভাগে কোনো তথ্য পাননি। নিয়মিত ক্লাসে এসে দেখেন, শ্রেণিকক্ষগুলো দখল করে চিকিৎসা সেবা চলছে। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। পুরো ভবনজুড়ে মেডিকেল ক্যাম্প পরিচালিত হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরি বন্ধ থাকে এমনকি নেতৃবৃন্দের অনেকই দাঁড়িপাল্লায় ভোট চান।
শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেছেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে এই ধরনের কার্যক্রম আয়োজন শিক্ষার পরিবেশ নষ্ট করে। তবে আয়োজক পক্ষ দাবি করেছে, সমাজের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ ক্যাম্পের মূল লক্ষ্য। ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ হাসান বিষয়টি স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি থাকায় আমরা এই ক্যাম্প আয়োজনের অনুমতি দিয়েছি। সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
অভিভাবকরা অভিযোগ করেন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রাজনৈতিক উদ্দেশ্যে এমন আয়োজন শিক্ষার পরিবেশ নষ্ট করে।
তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ বলেন, ‘ফ্রি মেডিকেল ক্যাম্প সেবামূলক উদ্যোগ হলেও শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে তা করা সরকারি নীতির পরিপন্থী।’
উপজেলা জামায়াতের আমির মো. ছোহরাব আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিতেই ক্যাম্পটি হয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষাক্ষতির বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাস চালু রেখে মেডিকেল ক্যাম্পের অনুমতি দেয়া হয়েছিল। ক্লাস বন্ধ ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।’
স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, সরকারি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে এ ধরনের আয়োজন অনুচিত। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি ঠেকাতে প্রশাসনিক পর্যায়ে কঠোর নজরদারি জরুরি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম