Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানে তাণ্ডব: ব্যাংক লুট, ভবন-থানায় আগুন, এডিসিকে হত্যা    

Bangla FMbyBangla FM
৪:৫১ am ৩১, মে ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাবে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিদায়াতুল্লাহ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

 সেই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে। খবর দ্য নিউজের।  

শুক্রবার (৩০ মে) প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সুরাবের কয়েকটি সরকারি কার্যালয়, একটি থানা জ্বালিয়ে দিয়েছে।

 এ ছাড়া একটি ব্যাংক লুট করেছে। সরকারি মুখপাত্র শহিদ রিন্দ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বুলেদির নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।   

তিনি বলেছেন, নিজ বাসভবনে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বুলেদি নিহত হয়েছেন। এই ঘটনার সময় বুলেদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সংখ্যায় অনেক ছিলেন, তারা স্থানীয় একটি ব্যাংক লুট করে এবং অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দেয়। 

এ ছাড়া সুরাবে একটি পুলিশ স্টেশনসহ আধা-সামরিকবাহিনী লেভিসের একটি পোস্টও জ্বালিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা। একই সঙ্গে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

এই হামলার জন্য ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করেছেন শহিদ রিন্দ। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে দ্রত পৌঁছায় এবং একটি অভিযান শুরু করেছে।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে বেসামরিক নাগরিক, প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি সম্পত্তিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের একটি কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন। 

শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে। 

Tags: পাকিস্তান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম