Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাঠমান্ডুতে কারফিউ-অস্থিরতা, বাংলাদেশের অনুশীলন স্থগিত

Nuri JahanbyNuri Jahan
৫:০৭ pm ০৮, সেপ্টেম্বর ২০২৫
in খেলাধুলা
A A
0

নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। আজ (সোমবার) দুপুরের দিকে সেখানে ছাত্র-জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। উদ্ভুত পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশটির সরকার। এদিকে, দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  

 

আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা। উদ্ভুত পরিস্থিতিতে আগামীকালের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী জামাল ভূঁইয়ার দল আজকের অনুশীলন করতে পারেনি।

 

নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন ছিল। দুপুর আড়াইটার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত। ফলে এই সময়ে অনুশীলনের জন্য রওনা হওয়া যাবে না। বাংলাদেশ দল এখন নিরাপদে হোটেলেই অবস্থান করছে।

 

নেপাল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল ছিল বিশ্রামে। আজ বিকেলে অনুশীলন হওয়ার কথা থাকলেও এই পরিস্থিতিতে না হওয়ার সম্ভাবনাই বেশি। আগামীকাল ম্যাচ হলে দুই দিন অনুশীলন ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আগামীকালের ম্যাচ উপলক্ষ্যে আজ সকালে দুই দলের কোচ-অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম