Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরার দেবহাটায় চাঁদাবাজি কালে ধাওয়া খেয়ে পালালেন সমন্বয়করা

Tanazzina TaniabyTanazzina Tania
৩:০৭ pm ১৮, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সমন্বয়কদের চাঁদার দাবিকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে।এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালালেন সমন্বয়ক নামধারী চাঁদাবাজরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেন তারা।
ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ডিলার ও সাধারণ মানুষ কার্যালয়ে জড়ো হন। উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে সমন্বয়ক পরিচয়দানকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
অভিযুক্তরা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, সদস্য আরিফ,আবু হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটার বহিষ্কৃত আহ্বায়ক মুজাহিদুল ইসলান, সাবেক যুগ্ম আহবায়ক মীর আরিফ, ইমরান হোসেন,জুলাই আহত নাহিদ ইসলাম।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অফিস সহকারী নুরুল ইসলাম বলেন,কয়েকজন যুবক এসে অফিসার কখন আসবেন জানতে চানতে আসতে দেরি হবে বললে। তখন তারা উত্তেজিত হয়ে অফিসার না এলে অফিসে তালা ঝুলিয়ে দেবেন বলে হুমকি দেন। কিছুক্ষণ বসে থেকে হঠাৎ বের হয়ে যান।
স্থানীয় খাদ্যবান্ধব একাধিক ডিলার বলেন, আমরা শুনেছি কয়েকদিন ধরে কিছু যুবক সমন্বয়ক পরিচয়ে অফিসে এসে ঝামেলা করছে।বুধবার তারা অফিসে তালা দিতে আসার খবর পেয়ে আমরা ছুটে আসি। তবে ততক্ষণে তারা পালিয়ে যায়।
এসময় উপস্থিত এলাকার সাধারণ মানুষও সমন্বয়ক পরিচয়দানকারীদের খুঁজতে থাকে। তবে জনতার উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সটকে পড়ে।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি বলেন, আমার মামাতো ভাইয়ের দূরসম্পর্কের এক ভাই ডিলারশিপ পেতে উপজেলা ফুড অফিসারকে ১৫ হাজার টাকা ঘুষ দেন। এ সময় ঘুষ দেওয়ার একটি ভিডিও ফুটেজও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
রনি আরও বলেন, বিষয়টি তিনি উচ্চমহলে অবগত করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ফুড অফিসার তাকে ঘুষের টাকা ফেরত নিতে অফিসে যেতে বলেন। বুধবার সকালে তিনি অফিসে গেলে ফুড অফিসার উপস্থিত ছিলেন না। ফিরে আসার সময় খবর পান, অফিসে গেলে তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন,এরপর ঘটনাস্থলের দিকে রওনা হলে সখিপুর এলাকায় মেডিকেলের দূর্নীতিবাজ অফিসার মুরাদের তার ওপরও হামলা চালায়।
আপরদিকে,ঘুষ গ্রহণের ভিডিও দাবি করা নাজমুল হোসেন রনি ওই ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে ভিডিওতে এক ব্যক্তি দেবহাটা উপজেলা ফুড অফিসার কে কিছু টাকা নিয়ে দেয়ার জন্য অনুরোধ করছেন।তবে তিনি টাকা নেননি। একপর্যায়ে তিনি অপর এক ব্যক্তিকে টকা গুলো দিতে বলেন। তবে কেন, কবে টাকা গুলো দেওয়া হয় সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, কয়েকজন যুবক আমাকে ফাঁসিয়ে জরিমানা নামে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। ঘটনার সময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। পরে জানতে পারি তারা আমার অফিসে টাকা নিতে এসে হুমকি দিয়েছে। এরপর কী ঘটেছে তা আমি জানি না।
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি অফিসে এভাবে সমন্বয়ক পরিচয়ে চাঁদার দাবি ও তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিফলন। তারা দ্রুত এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জুলাই আহত নাহিদ ইসলাম বলেন, সাতক্ষীরা মেডিকেলের দূর্নীতিবাজ অফিসার মুরাদের অনৈতিক কাজের কিছু ফুটেজ সহযোদ্ধা রনি কিছুদিন আগে প্রকাশ করে।এই সূত্র ধরেই মুরাদের নেতৃত্বাধীন জিয়া সন্ত্রাসীবাহিনী সাতক্ষীরা থেকে দেবহাটা যাওয়ার ইতিমধ্যে সখিপুর মোড়ে আমাদের ওপর হামলা চালায়।”
সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, আমি সদ্য যোগদান করেছি। তবে বুধবারের ঘটনার বিষয়ে আমি অবগত নয়।আমি বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানিয়েছেন, কয়েকদিন আগে রনি এসে আমাকে বলেছিল,ডিলারশিপ নিয়োগে নাকি ঘুষ নেওয়া হয়েছে।তখন আমরা বলেছিলাম,উপযুক্ত প্রমাণসহ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ তারা সরাসরি সেখানে গিয়েছে এবং বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা কাম্য নয়। আমরা তো তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তারা কেন সরাসরি সেখানে গেলেন?
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম