Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

Tanazzina TaniabyTanazzina Tania
১০:১৫ am ০২, ডিসেম্বর ২০২৫
in আইন ও আদালত
A A
0

( বরিশাল) সংবাদ দাতা:

বাকেরগঞ্জে পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে অবশেষে সোমবার (১ ডিসেম্বর) ২০২৫ দিবাগত রাত দুইটার দিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এর আগে একইদিন (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিকটাত্মীয়দের ধস্তধস্তির সময় কৌশলে বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে এক বছরের সাজা প্রদান করেন। একইসাথে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আসামি রানী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় রানীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে কৌশলে শাহনাজ পারভীন রানী পালিয়ে যায়।

এ ব্যাপারে বাকেরগঞ্জে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যায়।

ওসি আরও জানান, পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: অপরাধআওয়ামী লীগগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম