Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাজিরপুরের ভালোবাসার টানে ধর্মান্তর,অতঃপর বিয়ে

Tanazzina TaniabyTanazzina Tania
৭:১২ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রতি টান থেকেই পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ঘটেছে একটি আলোচনাযোগ্য মানবিক ঘটনা। সনাতন ধর্মাবলম্বী পূজা শিকদার গত সোমবার (১ ডিসেম্বর ২০২৫) স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ইরা অহিদ। ধর্মান্তরের পরদিন নয়, একই দিনেই তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে নাজিরপুরের যুবক অহিদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানাযায়,ইরা ও অহিদুলের পরিচয় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে প্রায় এক বছর আগে। অহিদুল সেখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ইরা ছিলেন যুব সদস্য। কাজের সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে গভীর ভালোবাসায় পরিণত হয়। ধর্ম সম্পর্কে আগ্রহ ও জানাশোনার ভিত্তিতে ইরা নিজের ইচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেন।

এ ঘটনার পর নন্দিপাড়া এলাকায় আলোড়ন সৃষ্টি হলেও বেশিরভাগ মানুষ ঘটনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক টিকে থাকতে পারে ইরা ও অহিদুল তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম বলেন, আমাদের সম্পর্কটা এক বছরের। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। বিয়ের পর আমার পরিবার তাকে সুন্দরভাবে মেনে নিয়েছে। তার পরিবার এখনো মানেনি, তবে আমরা আশা করি দ্রুতই তারা মেনে নেবে। আমরা বর্তমানে খুব ভালো আছি এবং সারা জীবন একসাথে থাকার ইচ্ছা রাখি।

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছেন তাদের এ সিদ্ধান্ত সমাজে মানবিকতা, বোঝাপড়া ও ভালোবাসার নতুন বার্তা ছড়িয়ে দেবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম