Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহে গান–নৃত্য পরিবেশনা ঘিরে বিতর্ক

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪০ pm ২৬, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

‎পটুয়াখালীর বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে রচিত একটি গান ও সেটির সঙ্গে নৃত্য পরিবেশনের ঘটনায় পুরো আয়োজনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

‎আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত “প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫” উদ্বোধন অনুষ্ঠানে একজন শিল্পীর গাওয়া ওই রাজনৈতিক গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাদিয়া রহমান রিভি নামের এক শিক্ষার্থী। গানের একাংশে শেখ হাসিনাকে ‘বঙ্গকন্যা’ হিসেবে উল্লেখ করা হয়।

‎ঘটনার সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা বিষয়টি টের পাওয়ার আগেই বিএনপির কয়েকজন কর্মী ও সমর্থক উচ্চস্বরে প্রতিবাদ জানান। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

‎এ বিষয়ে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফিরোজ অভিযোগ করেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।” তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ইউএনও পূর্বেও বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িত ছিলেন।

‎এ বিষয়ে জানতে প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু রায়হানকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম