Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় চাঁদাবাজি ঠেকাতে পুলিশ পাহারায় রাস্তার কাজ শেষ করলো ঠিকাদার

Taslima TanishabyTaslima Tanisha
৬:০৩ pm ১৮, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল সাতক্ষীরা :

বিভিন্ন অজুহাতে প্রভাবশালী গোষ্ঠির চাঁদা দাবী, ঠিকাদারসহ কাজ বাস্তবায়কারীদের হুমকি, বিভিন্ন প্রতিষ্ঠানে মালালাম দেওয়ার নামে টাকা দাবিসহ বিভিন্ন কারণে সাতক্ষীরা উন্নয়ন কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা পরিচয়ে এসব কার্যক্রম করছে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা। ঠিকাদারদের দাবী জেলার প্রায় সকল উপজেলায় কাজ করতে গেলে নিবর চাঁদাবাজীর স্বীকার হতে হচ্ছে। ফলে জেলার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে।ইতোমধ্যে চাঁদাবাজি ঠেকাতে পুলিশ পাহারায় পাহারায় কাজ বাস্তবায়ন করার ঘটনা ঘটেছে।

স্থানীয় ঠিকাদাররা জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বদ্ধিপুর কলনী এলাকায় সড়ক নির্মান কাজে নিয়োজিত ঠিকাদার মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে লাঞ্চিত করা হয়।

এ ঘটনার বুধবার সকালে পুলিশ পাহারায় পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং কাজ করতে বাধ্য হয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঠিকাদারের অবেদনের প্রেক্ষিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে উপজেলা প্রসাশনের সহয়তায় পুলিশ পাহারায় কাজ শেষ করেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

উক্ত কাজের প্রাক্কলিত ব্যয় ছিলো এক কোটি ১২ লক্ষ আট হাজার ছয়শত ৯৩ টাকা। এ বিষয়ে ঠিকাদার জাহিদ হাসান বলেন, আমরা সরকারের উন্নয়ন কাজের অংশীদার আমাদের কাজে বাধা দেওয়া মানে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া।

বর্তমানে সাতক্ষীরা বিভিন্ন স্থানে কাজ করতে গেলে নিরব চাঁদাবাজির স্বীকার হতে হচ্ছে আমাদের। আমার কাছে টাকা চেয়েছিলো তাদের টাকা না দেওয়ায় রাস্তা খুড়ে দেয়। অল্প কিছু কাজ বাকি থাকতে আমাকে চরম ভাবে হেনেস্থা করেছে।পরে পুলিশ পাহারায় কাজটি শেষ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে বদ্দিপুর সরকারী কাজে বাঁধা দিচ্ছে কিছু বকাটে, পরবর্তীতে আমার একজন সাব-ইনেন্সপেক্টর ও দুইজন কন্সেটেবল পাঠিয়ে কাজ শেষ করার ব্যবস্থা করি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, কর্পেটিং চলাকালীন সময়ে স্থানীয় কিছু বকাটে ছেলেরা ঠিকাদারের কাছে মোট অংকের চাঁদা দাবি করে। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক উক্ত চাঁদার টাকা না দেওয়ায় নির্মানকৃত সড়কটি সাবল দিয়ে খুড়ে দেয়।

এ সময় বাঁধা দিতে গেলে তারা অফিস এবং ঠিকাদারের লোকজনকে নানা ধরনের হুমকি দেয়। পরবর্তীতে তাদের আক্রমনাতক্ত অবস্থা দেখে উপজেলা প্রশাসনের সহযোগীতায় সাতক্ষীরা সদর থানার পুলিশ সদস্যদের পাহারায় কাজটি শেষ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম