শাওন বেপারী,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট ফলপট্টি এলাকায় অভিযান চালিয়েছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল খেজুর গুড় বিক্রির অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন খান।
অভিযানকালে কাজিরহাট ফলপট্টিতে ওজনে কারচুপি ও দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা না রাখার অপরাধে চারজন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন, জুয়েল চৌকিদার ফল ভান্ডারকে ১ হাজার ৫০০ টাকা, মিতু স্টোরের মালিক মনির হোসেনকে ১ হাজার টাকা, রেজাউল ফল ভান্ডারকে ১ হাজার টাকা এবং আব্দুল রউফ ফল ভান্ডারকে ১ হাজার টাকা।
এছাড়া একই অভিযানে ভেজাল খেজুর গুড় বিক্রির দায়ে ব্যবসায়ী আব্দুল খালেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তবে মানবিক বিবেচনায় মকবুল দেওয়ান নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে সতর্ক করে জরিমানা মওকুফ করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এমন অভিযানে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান

