Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হোমনায় সরকারি বরাদ্দ ছাড়া ৮০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা নির্মাণ

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৪৫ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় সরকারি বরাদ্দ ছাড়াই উপজেলার মোহনপুর-ডহরগোপ গ্রামে নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খরচ হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের উদ্যোগে গ্রামের প্রতিটি পরিবার থেকে অর্থ সংগ্রহ করে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রম ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছেন।
জানা গেছে, ডহরগোপ, আলমপুর, জয়নগর ও মোহনপুর গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের বসবাস। এলাকায় রয়েছে ৪টি কবরস্থান ও ৬টি মসজিদ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে কবরস্থানে লাশ নেওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হতো গ্রামবাসীর।
স্থানীয়রা জানায়,রঘুনাথপুর থেকে একটি পুরাতন ইটের সলিং এর রাস্তা আধা কি.মি. রাস্তা থাকলেও দীর্ঘদিন মেরামতের অভাবে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া গ্রামের দুই পাশে দুটি আন্তঃজেলা সড়ক থাকলেও রাস্তাটি বর্ধিত করে আন্তঃজেলা সড়ক পর্যন্ত নেয়া সম্ভব হয়নি। জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও তারা তা পূরণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের।

অবশেষে গ্রামবাসী ও যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ চলমান আছে।
এখন গ্রামবাসীর দাবি— তাদের এই মাটির রাস্তা দুটি আন্তঃজেলা সড়কের সঙ্গে যুক্ত করে সরকারিভাবে পাকা করা হোক, যাতে দীর্ঘমেয়াদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম