Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা

Taslima TanishabyTaslima Tanisha
১১:২০ am ২৭, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর ভিসা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে “বেপরোয়া ও উস্কানিমূলক” কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে রাষ্ট্রপতি পেট্রো হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। সেই সময়ে তিনি মার্কিন সেনাদের আদেশ অমান্য করার আহ্বান জানান এবং সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পেট্রো বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, তার দেশ বিশ্বের মুক্তির জন্য একটি আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব আনবে, যা মানবতার সুরক্ষা নিশ্চিত করবে এবং মার্কিন সেনাবাহিনীর চেয়ে বৃহত্তর হবে। তিনি বলেন, “আমি মার্কিন সেনাদের অনুরোধ করছি—মানবতার দিকে বন্দুক না তুলুন, ট্রাম্পের আদেশ অমান্য করুন এবং মানবতার আদেশ মেনে চলুন।”

ঘটনাটি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের চতুর্থ দিনে ঘটে। রয়টার্স জানায়, কলম্বিয়ার প্রেসিডেন্টের অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম