আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি এলাকায় কবরস্থানের মাটিতে পুঁতে রাখা বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোউ হতাহত হয়নি।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সদর উপজেলার রানিহাটিইউপির ধুমিহায়াতপুর গ্রামের একটি পারিবারিক কবরস্থানে এঘটনা ঘটে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান।
এদিকে,একসাথে বেশ কিছু ককটেল বিস্ফোরণে ভেঙেছে ওই কবরস্থানের সীমানা প্রাচীর দেয়াল । বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম জানান, ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় । পরে কবরস্থানে গিয়ে দেখি সীমানা প্রাচীর দেয়াল ভেঙে গেছে; মাটি উড়ে গেছে ককটেল বিস্ফোরণে।
ওসি আরোও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে কবরস্থানে ককটেলগুলো কে বা কারা পুঁতে রেখেছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। আলামত দেখে মনে হয়েছে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

