Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিটি ইউনিভার্সিটির অভিযোগ মিথ্যা: ড্যাফোডিল ভিসি

Taslima TanishabyTaslima Tanisha
৩:১৬ pm ২৮, অক্টোবর ২০২৫
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

অ্যাকাউন্টস বিভাগ থেকে দেড় কোটি টাকা চুরি ও লুটপাটের ঘটনায় সিটি ইউনিভার্সিটি প্রশাসনের অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. কবির বলেন, “সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর বা অগ্নিসংযোগের বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আমাদের শিক্ষার্থীরা এতে জড়িত কি না, নাকি বহিরাগত কেউ ছিল—তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।” তিনি জানান, ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।

ক্ষতিপূরণ প্রসঙ্গে উপাচার্য বলেন, “শুধু ভাঙচুর বা গাড়ি পোড়ানো নয়, যারা ড্যাফোডিলের শিক্ষার্থীদের জিম্মি করে মারধর করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ইউজিসি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আমরা আশা করি।”

উল্লেখ্য, গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় থুথু ফেলাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতভর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম