Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০০ pm ১৫, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি):

​পার্বত্য চট্টগ্রামের সংবাদ ও জনমতকে ধারণ করে দুই বছরের দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি বার্তা’ (CHT Barta)।
“পাহাড়ের নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরন্তর” প্রতিপাদ্যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী জনপদের কন্ঠস্বর হয়ে এগিয়ে যাওয়ার সংবাদ, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্র তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি বার্তা’ দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠার পর থেকে সিএইচটি বার্তা পাহাড়ের দুর্গম জনপদ, প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী সংস্কৃতি, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে তুলে ধরে পাঠক মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মূলধারার গণমাধ্যমে যেসব খবর অনেক সময় গুরুত্ব পায় না, সেগুলোকে দায়িত্বশীলভাবে প্রকাশ করাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য।
সিএইচটি বার্তার সম্পাদকীয় টিমের পক্ষ থেকে জানানো হয়, “সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের কথা দেশ-বিদেশের পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

দুই বছরের পথচলায় স্থানীয় সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের সমন্বয়ে সিএইচটি বার্তা একটি সক্রিয় সংবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নিয়মিত সংবাদ, ফিচার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাহাড়ি জনপদের বাস্তব চিত্র তুলে ধরছে পোর্টালটি।
তৃতীয় বর্ষে পদার্পণের এই সময়ে সিএইচটি বার্তা পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম