Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের মতবিনিময় সভা

Tanazzina TaniabyTanazzina Tania
১:২১ pm ২১, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন এবং আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার চার্চ ও পুঞ্জির প্রতিনিধিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় আসন্ন বড়দিন উদযাপনকে ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গির্জাসমূহের নিরাপত্তা ব্যবস্থা এবং বড়দিন উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় গির্জাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ,সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ,স্বেচ্ছাসেবক নিয়োগসহ নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“ধর্মের চেয়ে বড় কিছু নেই। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার রয়েছে। কোনো গোষ্ঠী যদি ধর্মীয় উৎসব পালনে বাধা দেওয়ার চেষ্টা করে,তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন,পিপিএম;অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম