Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৪৫ pm ১১, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, সারাদেশ
A A
0

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ চেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে মাটির প্রায় ৪০ ফুট নিচ থেকে অচেতন অবস্থায় বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশুটি জীবিত নাকি মৃত, তা এই মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না। উদ্ধারের পরপরই দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাজিদের মা রুনা খাতুন যখন মাঠ থেকে ধানের খড় আনতে গিয়েছিলেন, তখন খেলার সময় শিশুটি ওই পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষার জন্য গ্রামের এক বাসিন্দা গর্তটি করেছিলেন। পরে সেটি ভরাট করা হলেও, সাম্প্রতিক বৃষ্টিতে মাটি সরে গিয়ে পুরনো গর্তটি আবার বেরিয়ে আসে। স্থানীয়রা প্রথমে সাজিদকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে একটি স্কেভেটর দিয়ে গর্তের পাশেই সমান্তরাল আরেকটি পথ খোঁড়া শুরু হয় এবং দুটি ট্র্যাক্টর দিয়ে মাটি সরানোর কাজ চলে। শিশুটির জীবন বাঁচাতে গর্তের ভেতরে নিয়মিতভাবে অক্সিজেন সরবরাহ করা হয়।

প্রায় ৩২ ঘণ্টা ধরে চলা শ্বাসরুদ্ধকর এই অভিযানের পর বৃহস্পতিবার রাতে সাজিদকে অচেতন অবস্থায় গর্ত থেকে বের করে আনা সম্ভব হয়।

Tags: বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম