Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি প্রধান উপদেষ্টার বার্তা

Taslima TanishabyTaslima Tanisha
৫:৩১ pm ২১, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যুক্ত হবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বছরের জুলাই মাস থেকে আরও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে।

গত কয়েকদিন ধরে শিক্ষক নেতাদের দাবির বিষয়ে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টা বলেন,

“অন্তর্বর্তীকালীন সরকার মনে করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক। তবে বাস্তবতা হলো, গত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি আজও পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি গতিশীল হয়েছে বটে, কিন্তু এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সক্ষমতা তৈরি হয়নি। তাই বাস্তবতার নিরিখে সরকারকে ধাপে ধাপে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিশেষভাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারকে তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম