জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমের নারী কেলেংকারীর ছবি ও ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একই কারণে জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল শামীমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আতিকুর রহমাস সুমিল ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রীর সাথে দীর্ঘ দিন যাবৎ পরকীয়ায় জড়িয়ে পড়েন বকশীগঞ্জ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম। মাহফুজের স্ত্রী ১ সন্তানের জননী। ১ জানুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মাহফুজুর রহমানের বাড়ীর নিজ ঘরে তার স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে জুবাইদুল ইসলাম শামীম। ঘটনার পর স্থানীয় জনতা কর্তৃক গণধুলাইয়ের শিকার হন শামীম। গণপিটুনির পর তাকে মাফুজের বাড়ীতে বেধেঁ রেখে শামীমের অভিভাবককে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান ও বকশীগঞ্জ পৌর সভার সাবেক কমিশনার কামরুজ্জামান সুজন সমঝোতার মাধ্যমে শামীমকে উদ্ধার করে। একই বৈঠকে মাহফুজুর রহমান তার স্ত্রীকে তালাক দেন এবং জুবাইদুল ইসলাম শামীম মোটা দেন মহরে মাফুজের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করতে বাধ্য হয়।
বিষয়টির নানা ছবি ও ভিডিও সোসাল মিডিয়ায় ভাইরাল হয়। সোসাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে শামীমকে বেধেঁ মারপিটের ঘটনা প্রকাশ পায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল বিষয়টি জানার পর ৬ জানুয়ারি মঙ্গলবার জুবাইদুল ইসলাম শামীমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে হাজির নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এব্যাপারে জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি মো: আতিকুল ইসলাম জানান, জুবাইদুল ইসলাম শামীমের প্রকাশিত কর্মকান্ডের বিষয়ে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

