Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাবিতে ‘অস্ত্র বিলির’ দাবি ছাত্রদলের, পুলিশ বললো গুজব

Taslima TanishabyTaslima Tanisha
২:০২ pm ১৬, অক্টোবর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ ফটকের পাশে ‘জামায়াত-শিবিরের লোকজন’ নিজেদের মধ্যে ‘অস্ত্র বিলি’ করছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে নিজেদের মধ্যে অস্ত্র বিলি করছে জামায়াত শিবিরের লোকজন।’

এ বিষয়ে জানতে চাইলে রাহী বলেন, ‘ভোটগ্রহণের পর এ বিষয়ে মন্তব্য করব।’

তবে শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেছেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য এমন গুজব ছড়ানো হচ্ছে। ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটিতে স্পষ্ট কাউকেই বোঝা যাচ্ছে না। সেখানে কে বা কারা রয়েছেন এবং কী করছেন তাও স্পষ্ট নয়। এগুলো বলে তারা মূলত গুজব ছড়ানোর অপচেষ্টা করছেন।’

ছাত্রদল গুজব ছড়িয়ে ভোটগ্রহণের ‘সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চাইছেন’ বলেও পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করা হচ্ছে।’

জানতে চাইলে আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এরকম একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ফেইসবুক থেকে ছড়ানো হয়েছে। আমাদের থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় গিয়েছে; ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং এটিকে একটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম