Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির সংঘর্ষ, আহত ৬

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩০ pm ১৭, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

রিপন মারমা ,কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গাছ বোঝাই ‘চাঁদের গাড়ি’ (জিপ) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. হাসেম জানান, বিকেলে গাছ বোঝাই একটি চাঁদের গাড়ি শিলছড়ি থেকে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতমোড়ের টেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে চাঁদের গাড়িটি সিএনজির ওপর উঠে গেলে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় আহতরা হলেন,সিএনজি যাত্রী কাপ্তাই বড়ইছড়ি এলাকার মংচিং মারমা, কেপিএম বারঘোনিয়া এলাকার বাসিন্দা সিএনজি চালক সাহাবুদ্দিন ড্রাইভার, সিএনজি যাত্রী কাপ্তাই প্রজেক্ট এলাকার মমিনুল ও ঝুমা এবং কাপ্তাই শিলছড়ি এলাকার নবুসীমা মারমা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার নাসির উদ্দীন।

ট্রাফিক বিভাগের টিআই পুলিশ পরিদর্শক সাইফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসার পর ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম