Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পল্লীকবি জসীমউদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী আজ

গ্রামবাংলার জীবন ও সংস্কৃতির কালজয়ী কবির প্রতি শ্রদ্ধা

Saimum SajidbySaimum Sajid
১১:৪৬ am ০১, জানুয়ারী ২০২৬
in Lead News
A A
0

আজ পল্লীকবি জসীমউদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী। বাংলার শ্যামল প্রকৃতি, গ্রামীণ মানুষের সহজ-সরল জীবন ও মাটির গন্ধমাখা আবেগকে যিনি সাহিত্যে অমর করে তুলেছেন—সেই শক্তিমান কবির স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সাহিত্যবোদ্ধাদের মতে, জসীমউদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। গ্রামবাংলার কবিতাকে নগরসভায় প্রতিষ্ঠিত করার কৃতিত্ব তাঁরই। এ কারণেই তিনি বাংলা সাহিত্যে ‘পল্লীকবি’ হিসেবে অমর মর্যাদায় ভূষিত।

জন্ম ও পারিবারিক পরিচয়

কবি জসীমউদ্দীন ১৯০৩ সালে (মতান্তরে ১৯০৪) ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আনসারউদ্দিন মোল্যা ছিলেন একজন স্কুলশিক্ষক এবং মা আমিনা খাতুন। কবির পৈতৃক নিবাস ফরিদপুর শহরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত।

সাহিত্যকর্ম ও অবদান

‘নকশীকাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’—এই দুটি কালজয়ী কাব্যগ্রন্থ বাংলা কবিতার গীতিময় ধারার অনন্য নিদর্শন। তাঁর কবিতা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। কবিতা ও পল্লীগানের মাধ্যমে তিনি গ্রামবাংলার সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও মানবিক বোধকে বিশ্বদরবারে তুলে ধরেছেন।

পুরস্কার ও সম্মাননা

১৯৫৮ সালে পাকিস্তান সরকার তাঁকে ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অব পারফরম্যান্স’ প্রদান করে। ১৯৭৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হলেও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৭৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সাল থেকে বাংলা একাডেমি তাঁর নামে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’ প্রদান করছে।

মৃত্যু ও সমাধি

১৯৭৬ সালের ১৪ মার্চ, ৭৩ বছর বয়সে ঢাকার ধানমন্ডিতে কবি জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন। তাঁর শেষ ইচ্ছানুযায়ী ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে ‘ডালিম তলায়’ তাঁকে দাফন করা হয়। তাঁর বিখ্যাত কবিতা ‘কবর’-এর স্মৃতিবাহী এই ডালিম তলা বর্তমানে একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র।

পরিবার

কবিপত্নী বেগম মমতাজ জসীমউদ্দীন ২০০৬ সালে ইন্তেকাল করেন। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র কামাল আনোয়ার হাসু ১৯৯০ সালে এবং মেজো ছেলে ড. জামাল আনোয়ার ২০২৪ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বড় মেয়ে বেগম হাসনা মওদুদ একজন পরিবেশবিদ ও লেখক এবং ছোট মেয়ে আসমা ইলাহী।

স্মৃতি সংরক্ষণ ও কর্মসূচি

কবির স্মৃতি সংরক্ষণে তাঁর পৈতৃক বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে জসীমউদ্দীন জাদুঘর। পাশাপাশি অম্বিকাপুরে প্রায় চার একর জমিতে নির্মিত হয়েছে ‘পল্লীকবি জসীমউদ্দীন সংগ্রহশালা’।

১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও জসীম পরিষদের উদ্যোগে আজ সকালে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করা হবে। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে।

Tags: জসীমউদ্দিনপল্লিকবিশিল্প ও সাহিত্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম