Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে লঞ্চঘাটে জেটি ভাঙা, এক বছরেও হয়নি মেরামত

Bangla FMbyBangla FM
৮:৫৬ am ১৯, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের নিমদী লঞ্চঘাটের টার্মিনালের সংযোগ জেটি ভেঙে যাওয়ার এক বছর পার হলেও এখনও মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী, বিশেষ করে বরিশাল, ঢাকা ও ভোলা rঅঞ্চলের লঞ্চযাত্রীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেটিটি ভেঙে থাকায় যাত্রীদের উঠানামায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু যাত্রীরাই নন, চন্দ্রদ্বীপ থেকে খেয়া পার হয়ে ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী হাই স্কুল, ধানদী কামিল মাদ্রাসা ও বাউফল কলেজে প্রতিদিন যাতায়াত করে শত শত শিক্ষার্থী। জোয়ারের সময় স্কুল ড্রেস ভিজিয়ে তাদের চলাচল করতে হয়।

রোববার (১৮ মে) সরেজমিনে গিয়ে ধানদী এলাকার যাত্রী মো. সাহাবুদ্দিন চৌধুরী বলেন, “প্রায় ৯ মাস ধরে টার্মিনালের জেটি ভাঙা পড়ে আছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে, অথচ কারও কোনো ভ্রুক্ষেপ নেই।”

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা জাকী সাহারিয়ার বলেন, “বিষয়টি নৌপরিবহন বিভাগের প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। খুব শিগগিরই মেরামত কাজ শুরু হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Tags: বাউফলমেরামতলঞ্চঘাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম