Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাদির জানাজায় ব্যাগ বহনে নিষেধাজ্ঞা, ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

Taslima TanishabyTaslima Tanisha
৯:১৫ pm ১৯, ডিসেম্বর ২০২৫
in জাতীয়
A A
0

আগামীকাল শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ উপলক্ষে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ, ভারী বস্তু বা সন্দেহজনক সামগ্রী বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

এছাড়া জানাজার সময় জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছায়। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে কফিনবন্দি মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে রাতভর হিমঘরে রাখা হবে মরদেহটি।

শহীদ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে গভীর শোক বিরাজ করছে। তার জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই বিশেষ নির্দেশনা জারি করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম