Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
১১:২৩ pm ২৮, নভেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কার্নিভাল ২০২৫। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কার্নিভাল কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে দেশের স্বনামধন্য বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আইটি ফার্ম, স্টার্টআপ ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

২৮ নভেম্বর(শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত কার্নিভালের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠানের কীনোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন সায়েদুল আজহার সারোয়ার (হেড অফ বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ), কামরুল ইসলাম (ম্যানেজার ইউ-এস বাংলা এয়ারলাইনস, এস.এম আসিফ বিন আজগার (এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এম এন সি), বেনজির আবরার (ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), অদ্রিকা এশনা পূর্বাশা ( ম্যানেজার, ব্রাক মাইক্রোফাইন্যান্স, ফারহান সাকিব (প্রোগ্রাম লিড, টেন মিনিট স্কুল),মীর মইনুল ইসলাম (ফ্যাকাল্টি, উত্তরা ইউনিভার্সিটি),আসাদুজ্জামান জয় (কনটেন্ট ক্রিয়েটর, হাসান মাহমুদ সম্রাট ( কো-ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), মায়মুনা সরকার (এসিস্ট্যান্ট ম্যানেজার, প্রাণ- আরএফএল গ্রুপ), মোহাম্মদ তানজিল (এক্সিকিউটিভ ব্র্যান্ড এন্ড মার্কেটিং)।

দিনব্যাপী কার্নিভালে ছিল ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, সিভি রিভিউ কর্নার, মক ইনটারভিউ সেশন, করপোরেট বুথ ভিজিট, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ, পরামর্শ গ্রহণ এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। বিশেষ করে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আশরাফ অন্তর জানান, শিক্ষার্থীদের শিল্প-একাডেমিক সংযোগ জোরদার করাই এ কার্নিভালের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ক্যারিয়ার কার্নিভাল ২০২৫ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ পেশাগত পথচলার অনুপ্রেরণা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম