Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত ক্যাম্পাস

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৪৫ pm ১৫, নভেম্বর ২০২৫
in Semi Lead News, শিক্ষা
A A
0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরীর ১৭ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণার পরই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেট অবরুদ্ধ করে ভিসিসহ নির্বাচন কমিশনের সদস্যদের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ভিসি ও প্রশাসনের পদক্ষেপকে ‘ষড়যন্ত্রমূলক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা ৮ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ দাবি করেন। বৈষম্যবিরোধী আন্দোলন শাবির সাবেক আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন,
“ভিসি কাকে খুশি করতে এই তারিখ দিয়েছেন, তা ছাত্রসমাজ বুঝে গেছে। গ্রহণযোগ্য নির্বাচন চাইলে ৮ ডিসেম্বরের আগে আয়োজন করতে হবে, অন্যথায় আন্দোলন চলবে।”

প্রথমে রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবন তালা ঝুলিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ ও প্রক্টর আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাজি হননি।

শেষে রাত ১টার দিকে উপাচার্য ও উপ-উপাচার্য নির্বাচনী কমিশনের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন, শাকসু নির্বাচন আগামী মাসের ১০ তারিখের মধ্যে সম্পন্ন হবে। এরপর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

Tags: কেন্দ্রীয় ছাত্র সংসদশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম