Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

Bangla FMbyBangla FM
৮:৫২ am ২০, মে ২০২৫
in সারাদেশ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক বিএনপি নেতার গুদাম থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ১০৪ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এই বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত এবং সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিল।

প্রশাসন জানায়, উদ্ধারকৃত চালের প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৫ হাজার ২০০ কেজি চাল ছিল, যা ‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি)’ কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল। অভিযানে দেখা যায়, এসব চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল এবং তা কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত চালের মালিক মো. আলী হোসেন, যিনি পিংনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি গুদামে না থাকায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ হাসান জানান, “উদ্ধারকৃত চাল বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গুদামের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এতো পরিমাণ সরকারি চাল একজন রাজনৈতিক নেতার গুদামে মজুত হলো।

এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, চালগুলো কোন উৎস থেকে এসেছে এবং কতদিন ধরে গুদামে মজুত ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম