Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা

Tanazzina TaniabyTanazzina Tania
১০:১৭ pm ০৮, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ফরিদপুর জেলার সদর উপজেলায় বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুর ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মোট দুইটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে দেখা যায়, সদর উপজেলার বাইপাস রোডে অবস্থিত মেসার্স রংধনু ফিলিং স্টেশন–এর ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ৪০ মিলিলিটার কম প্রদান করা হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মুন্সী বাজার এলাকায় অবস্থিত মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন–এর পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার কম পাওয়ায় একই আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই ফরিদপুর কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম