Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

Bangla FMbyBangla FM
১০:০৫ pm ২৪, সেপ্টেম্বর ২০২৫
in জাতীয়
A A
0

আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। এরমধ্যে ১০জন পুরুষ,৬ জন নারী ও ৩জন শিশু।

বুধবার ভোরে উপজেলার চামুচা এবং চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার পর অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে বলে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেন (২৮) ও মালকামলা গ্রামের হযরত আলী (২৮)।

যশোর জেলার চৌগাছা উপজেলার আড়সিংরী গ্রামের আরিফ হোসেন (৩৮), নড়াইল জেলার কালিয়া উপজেলার কোতুয়ালী গ্রামের রেহেনা বেগম (৫৫), মাগুরা জেলা ও উপজেলার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের আব্দুর রহমান (৩৭), খুলনা জেলা ও উপজেলার ঘোপখালী গ্রামের জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার সুমি (২৫) ও আব্দুল্লাহ (২মাস)।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার দাসিয়াছড়া কালিরহাট হাজীপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৪৭), মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫) ও রমজান হক (৩)।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের শাপলা আক্তার (২১) ও রুহি আক্তার (২)।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে তাদেরকে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। বিজিবি তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলেও জানান, ওই বিজিবি কর্মকর্তা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম