Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ে বাড়িতে মাইক বাজানোয় কনের মা-বাবাকে বেত্রাঘাত

Taslima TanishabyTaslima Tanisha
৫:০৩ pm ২৭, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালির চর গ্রামে একটি বিয়ে বাড়িতে মাইক বাজানোকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় প্রভাবশালীরা সালিশ ডেকে কনের মা-বাবাসহ পুরো পরিবারকে বেত্রাঘাত করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, গত সেপ্টেম্বর মাসে মেয়ের বিয়ের সময় তারা মাইক ব্যবহার করেছিলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি এর জন্য জবাব চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সালিশে পরিবারের সবাইকে ১৫টি করে বেত্রাঘাতের শাস্তি দেন। ক্ষমা চাইলেও স্থানীয় প্রভাবশালীদের কাছে জরিমানার আদেশ কমে না; ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা দিতে না পারায় কন্যার জামাইয়ের একমাত্র অটোরিকশাও আটক রাখা হয়েছে। কন্যার বাবা শাহজাহান বলেন, “আমি গরীব মানুষ, মেয়ের বিয়েতে শখ করে মাইক বাজিয়েছি। তাদের মারধরের পরও আমরা বিচার পাইনি।”

হাতিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং উভয় পক্ষকে আইনি ব্যবস্থা নিতে বলেছিলেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম