Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিআরডিবি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

Nuri JahanbyNuri Jahan
৬:৩১ pm ১০, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ 

কমলগঞ্জ (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক মো. ময়নুল ইসলাম চৌধুরী। তিনি ‘চেয়ার’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় বক্তব্য দিতে গিয়ে প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী বিআরডিবির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “নির্বাচিত হলে সদস্যদের সুবিধা-অসুবিধা যাচাই করে তাদের উন্নয়নে কাজ করবো। পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সরকারি দারিদ্র্য বিমোচন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিআরডিবির বর্তমান পরিস্থিতি, সদস্য সেবা, আর্থিক ব্যবস্থাপনা এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থী ময়নুল এগুলোর জবাব দেন এবং প্রতিষ্ঠানটিকে জনবান্ধব সমবায় সংগঠনে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থ রক্ষা করা আমার প্রধান লক্ষ্য।”
এছাড়া তিনি ২৫ নভেম্বরের নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দিয়ে তাকে সমর্থন করার জন্য সদস্য ও ভোটারদের প্রতি আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম