Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
১২:৫৬ pm ১৫, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি :

সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে বলেন, দেশ গড়ার জন্য সুসংগঠিত, প্রশিক্ষিত ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। ছাত্রদল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব অসিম আহমেদ অনিক, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভ, সহসভাপতি জনি দেওয়ান সহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কর্মশালায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির রাষ্ট্র সংস্কারের ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ছাত্রদলের নেতাকর্মীদের রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা আরও বাড়াবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম