Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর-৩ সদর আসনে বিএনপির বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Taslima TanishabyTaslima Tanisha
৩:৩৪ pm ২৯, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর বিকল্প প্রার্থী হিসেবে দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটে বিএনপির শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

সেখানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সদর আসনে বিএনপির মূল প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত ছিলেন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিলে অংশ নিয়েছেন। এটি প্রমাণ করে যে বিএনপি দিনাজপুর সদর আসনে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।

সৈয়দ জাহাঙ্গীর আলম ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দিনাজপুরের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠিত হলে দিনাজপুরের রাস্তাঘাট, কালভার্ট, অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভোট ও ভালোবাসায় দিনাজপুরকে একটি পরিকল্পিত ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম