Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা

Bangla FMbyBangla FM
১০:০৮ pm ০৪, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। বিএনপির এই রূপরেখার মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”

শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটায় বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর হাজী আইজউদ্দিন উকিল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ৩১ দফা ও নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির ২ নং আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন শিবচর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না। জনগণের সাথে থেকেই আন্দোলনকে সফল করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইমামুল হোসেন নূর ইমন,শিবচর আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান মাদবর,শিবচর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হুদা সেলিম খান,শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম