Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গাপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
৭:৪০ pm ০৬, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

এস এম মাসুদ, (কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি ):

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নাসেরা দক্ষিণপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘিঘাট ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক ভূঁইয়া। সঞ্চালনা করেন শাহাদুত জামান মুন্না। এতে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা পরাগ হোসেন, কৃষক দলের সভাপতি আওলাদ হোসেন সরকার, যুবদল নেতা ও দলিল লিখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেলসহ অন্যরা।

সভায় গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে ‘ধানের শীষ’ মার্কায় ভোট প্রার্থনা করা হয়। প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা। এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল কবির সাব্বির, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালিদ হোসেন, বাবুল সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম