Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে বিএনপি: এনসিপি

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৩ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করতেই বিএনপি কাজ করছে। এমন কোনো চেষ্টা হলে রাজপথে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”

তিনি আরও দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এ বিষয়ে তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের নির্বাচনি ইশতেহারেই স্পষ্টভাবে ফুটে উঠেছে।”

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র নির্বাচন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।”

তিনি আরও জানান, অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন, কিন্তু এসব অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

Tags: আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করতেই বিএনপি কাজ করছেএনসিপিবিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার হবে না
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম