নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে আর রাস্তায় নামার প্রয়োজন হবে না।
সোমবার দুপুর ১২টায় বিএনপির একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। নেতা এ্যানি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপি।

