এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সদস্য সচিব ফখরুজ্জামান মতিনের বহিস্কার আদেশ প্রত্যার করেছে কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহা সচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।
জানা যায়, বকশীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র, বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ভিপি দলীয় আদেশ অমান্য করে বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে অংশ গ্রহন করেন এবং বিজয়ী হন। এ কারণে কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেন।
১৮ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহা সচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।
এব্যাপারে সাবেক মেয়র ফখরুজ্জামান মতিন জানান, আমি আমার প্রিয় দলের কাছে ন্যায় বিচার পেয়েছি। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্ব শক্তি দিয়ে কাজ করে যাবো।

