Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে পৃথকভাবে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, শুভেচ্ছা বিনিময়

Tanazzina TaniabyTanazzina Tania
৪:২৪ pm ০২, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঘোষিত ৩২ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গৌরীপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পৃথকভাবে পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা পূজা উদযাপন পরিষদ, ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গত তিনদিনে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময়ে অংশ গ্রহন করেন।
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ এবং সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক আলাদাভাবে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। একইভাবে পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব সুজিত কুমার দাস নিজ নিজ পৃথক পৃথক ভাবে টিম নিয়ে পূজামণ্ডপে যান।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামছুল হক শামছু, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, ড্যাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সেলিম, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী পৃথকভাবে মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
নেতৃবৃন্দের বক্তব্য
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। তারেক রহমানের ৩২ দফা কর্মসূচি বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমরা অক্ষুণ্ণ রাখব।”
পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস বলেন—
“আমরা পৃথকভাবে মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানিয়েছি যাতে প্রত্যেক পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে আন্তরিকতার বার্তা পৌঁছায়।”
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন—
“তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। গণতন্ত্র ও ধর্মীয় সম্প্রীতি—এই দুই-ই আমাদের সংগ্রামের অংশ।”
নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম