Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের ৩১ দফা দাবি নিয়ে জনগণের কাছে বিএনপি নেতা রুবেল

Tanazzina TaniabyTanazzina Tania
১:৫৪ pm ০৩, নভেম্বর ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

তৌহিদুর রহমান ,শেরপুর প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ফরিদা হক দিপা।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই তৃণমূল যোগাযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও তার সহধর্মিনী ফরিদা হক দিপা ইতোমধ্যে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, নারীদের নিয়ে উঠান বৈঠক, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়সহ লিফলেট বিতরণ করছেন। এসব কর্মসূচিতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এ দম্পতি। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র নিয়মিত গণসংযোগে মানুষের ব্যাপক উপস্থিতিতে দলের নেতা-কর্মীসহ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
জানা গেছে, প্রতিদিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলছেন, মানুষের সমস্যার খোঁজখবর নিচ্ছেন ও শুনছেন তাদের অভাব-অভিযোগ। স্থ’ানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের এ প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ফটিক চাঁন বলেন,‘রুবেল সাহেব শুধু নেতা নন, উনি আমাদের ভাইয়ের মতো। তিনি দুঃসময়ে পাশে থাকেন, এটাই বড় ব্যাপার।’

ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী মো. আলমগীর হোসেন বলেন, ‘এমন সরাসরি জনগণের সংস্পর্শে থাকা রাজনীতির মূল চেতনায় ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাদের এমন জনসমপৃক্ততার কারণে রুবেল ভাই ভবিষ্যতের রাজনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন।’

শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মো. আব্দুর রহিম দুলাল বলেন, ‘সাবেক সংসদ সদস্য রুবেল ও তার সহধর্মিনী দিপা’র ধারাবাহিক গণসংযোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এমন উদ্যোগে শেরপুর-৩ আসনে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রুবেলের সহধর্মিনী ফরিদা হক দিপা বলেন,‘আমরা ঘরে ঘরে যাচ্ছি নারী সমাজ, তরুণ ভোটার ও সাধারণ মানুষের কথা শুনতে, তাদের পাশে দাঁড়াতে এবং বিএনপি’র ভিশন জানাতে। বিএনপি’র ৩১ দফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান। জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পক্ষে।’

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি’র নয়। এটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। বর্তমানে এই দেশের মানুষ আজকে দুঃসময় পার করছে। তাদের পাশে থাকা, কথা বলা, আশা জাগানোটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম