ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের ৩১ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষের সালাম দিতে নেতাকর্মীদের আহবান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রেলওয়ে ষ্টেশন চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া এসব কথা বলেন। তিনি আরও বলেন বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দিতে পারেনি। এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম ভূইয়া বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া।
প্রধান বক্তা হাজী মোস্তাক মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কারণে জুলাই-আগষ্ট ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনের নামে তামাশা হয়েছে। বিএনপির দাবী নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তবর্তী সরকার আগামী ফেব্রæয়ারিতে নির্বাচনের রাডম্যাপ দিয়েছে। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মা-বোনেরা, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষ করছে কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশদে আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন হাজী মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি এড. ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এড. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।

