Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামি দলগুলোর কর্মসূচি নজরে রাখছে বিএনপি

Taslima TanishabyTaslima Tanisha
২:২২ pm ১৬, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছে। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি জনগণের সঙ্গে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির বরাতে জানা গেছে, কিছু ইসলামি দল নানা দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়েছে, যা নজরদারিতে রাখা হয়েছে। বিএনপির ধারণা, কিছু পক্ষ দেশের অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে।

দলের নীতি অনুযায়ী, দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীরা সর্বদা সতর্ক থাকবেন। বিএনপি এই মুহূর্তে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো উত্তাপ পরিস্থিতি চাইছে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী, নির্বাচন উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় দলটি।

বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদে চূড়ান্ত মতামত প্রদান করবে। ইতোমধ্যে প্রায় ৪০ পৃষ্ঠার মতামত তৈরি হয়েছে। দল মনে করছে, জুলাই সনদের যে ধারা বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন, তা সংসদ নির্ধারণ করবে। পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখছে বিএনপি।

দুর্গাপূজা উৎসবের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে রাতদিন পাহারা দেবে। দলের চিঠিতে ৬ দফা নির্দেশনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবক টিম গঠন করতে হবে। জেলার জেলা ও মহানগরের অধীনে প্রত্যেক উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই ব্যবস্থা কার্যকর হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, দুর্গাপূজার নিরাপত্তা, সতর্ক নজরদারি ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিএনপি জানিয়েছে, রোববার ও সোমবার পৃথক সংবাদ সম্মেলনে চারটি ইসলামি দল অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, তাদের দাবির মধ্যে ভোটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) রয়েছে, যা দেশের মানুষ পুরোপুরি জানে না। বিএনপি এ বিষয়ে আন্তরিক এবং ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে একমত।

Tags: বিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম