Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একপাক্ষিক বহিষ্কার, মনোনয়ন পরিবর্তন ও হামলার প্রতিবাদে গৌরীপুরে বিএনপির মানববন্ধন

Tanazzina TaniabyTanazzina Tania
৩:১০ pm ১৬, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
গৌরীপুর উপজেলা বিএনপি আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমকন হিরণসহ যুগ্ম আহবায়ক ও নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া অনিয়মতান্ত্রিকভাবে ও একপাক্ষিক বহিষ্কারাদেশ প্রত্যাহার, দলীয় মনোনয়ন পরিবর্তন, এবং ৯ নভেম্বর ধান মহালে চলমান মহিলা সমাবেশে সংঘটিত হামলার সুষ্ঠু বিচার—এই তিন দফা দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় গৌরীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ কৃষ্ণচুড়া চত্বরের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, গত ৯ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধান মহালে মহিলা দলের আয়োজিত সমাবেশে হঠাৎ অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন আহত হলেও এখনো সুষ্ঠু তদন্ত হয়নি। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দলের মধ্যে উপজেলা বিএনপির আহবায়কসহ যুগ্ম আহবায়ক,সদস্যদের অনিয়মতান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া একপাক্ষিক বহিষ্কারাদেশে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে আগামীদিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম