দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলটির চলমান সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হতে পারে।
রাজনৈতিক মহলে এই সংবাদ সম্মেলনের বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

